Saturday, 14 January 2012

মার্ক্সবাদ বনাম যুক্তিবাদ

মার্ক্সবাদ

একজন আদর্শ মার্ক্সবাদী হইতে হইলে নিম্নোক্ত পঞ্চশীল অনুসরণ অতিআবশ্যক ঃ 
১) বিশ্বাসঃ- জনগণের বিপ্লবের প্রতি অগাধ বিশ্বাস।
২) ভালবাসাঃ- জনগণ ও জনগনতান্ত্রিক নেতাদের প্রতি অসীম ভালবাসা।
৩) শ্রদ্ধাঃ- বিশেষ বিশেষ চিন্তানায়ক ও নেতৃবর্গের প্রতি অন্ধ শ্রদ্ধা।
৪) ঘৃণাঃ- উপরক্ত তিনটি বিষয়ের অথবা কোন একটির বিরোধী অথবা সন্দিগ্ধ ব্যক্তিবর্গের প্রতি তীব্র ঘৃণা।
৫) মালাজপঃ- মার্ক্সবাদ জিন্দাবাদ।


যুক্তিবাদ


যুক্তিবাদ সব কিছু যুক্তি দিয়া বিচার করে এবং যথাযথ যাচাই করিয়া তবেই তাহাকে গ্রহন অথবা বর্জন করে। যুক্তিবাদ এমন কি যাহা ইতিপূর্বেওই অন্যকোনো চিন্তাশীল বিচার করিয়া গ্রহন অথবা বর্জন করিয়াছেন এবং গ্রহন অথবা বর্জন করিতে বলিয়াছেন তাহাকেও নিজ বুদ্ধিতে পুনর্বিচার করিয়া বিপরীত সিদ্ধান্ত প্রয়োগ করিতে পারে। এই কারণে একজন যুক্তিবাদির সংগে এক বা একাধিক তথা সমগ্র কমিউনিস্ট পার্টির সংঘাত খুব স্বাভাবিক, কারণ মার্ক্সবাদীদের হাতে পড়িয়া মার্ক্সবাদ আজ এক স্থবির বিঞ্জান, অথচ মার্ক্সীয় দ্বন্দ্বতত্বের আলোকে যুক্তিবাদ আজ আরো বেশী শক্তিশালী এবং ক্রমাগত চর্চার ফলে তাহা ক্রমশ ধারালো হইতেছে।