Monday, 30 April 2012

আমি যা খাবার খাই আর তার যা দাম দেই - এ দুয়ের সংগতি কতটা, ইত্যাদি।
আমি খাটি আর তার যা মজুরি পাই তা কতটা গণতান্ত্রিক, ইত্যাদি।
দেশে যা ফসল ফলে তার কতটা মানুষ খায় আর কতটা ছাগলে...
গরু যা দুধ দেয় তার কতটা মানুষ খায় আর কতটা বিড়ালে ...
এবং
দেশে যা মুরগি ফলে তার কতটা মানুষ খায় আর কতটা কুকুরে ...
অর্থাৎ
সামগ্রিক জনসংখ্যার
কতটা মানুষ
আর
কতটা কুকুর বিড়াল ছাগল, ইত্যাদি।

মানুষ ভাত খায়।
বুদ্ধিজীবি মাল খায়।
প্রেমিক মাগীবাড়ি যায়।


প্রেমিক তো মাগীবাড়ি যাবেই যাবে। ব্র্যান্ডেড প্রেমিক যদি হয়।
ব্র্যান্ডেড বুদ্ধিজীবি বাতেলা দেবেই।


আর পাবলিক বোকাচোদা সেই বাতেলা শুনবেই। শুনবেই। শুনবেই।
হতাশা তোর হাড় চিবিয়ে খাচ্ছে।
রাস্তার মোড়ে দাঁড়িয়ে একা -
মানুষ দেখিস। স্বপ্ন আঁকিস।

হতাশায় তোর দাঁতের গোড়ায় ময়লা।
তোর কবিতায় ছাতকুড়ো পড়া শব্দ।
এসো হে বৈশাখ!
এসো রোদ্দুর!
বাংলার আকাশ জুড়ে উড়ুক হাজার হাজার ভোমকাটা ঘুড়ি।

কবির শীর্ণ দেহমন পুড়ে যাক!
পুড়ে ছাই হয়ে যাক!
পড়ে থাক বাংলার বুকে দেবচৌধুরীর ফেলে যাওয়া সযত্নে এক রংচটা অনুজ্জ্বল পান্ডুলিপি!