হাওয়া
ভূমিকা -
কি? হাওয়ার দাম? হাওয়ার কি দাম? হাওয়া তো হাওয়ায় ওড়ে। ফুস্ করে হাওয়া হয়ে যায়।
বৃত্তান্ত - ১
আপনার প্রিয় কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার? আমারও,
রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার? রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার? আপনার? আপনার? রবীন্দ্রনাথ
ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথের এত হাওয়া ?! জিও গুরুদেব !
কিন্তু আমার গুরু অমিতাভ বচ্চন। ঢিসুম !
মাইরি বলছি মাক্কালির দিব্বি, এই সব রবীন্দ্রভক্তদের একটা
সূঁচ দিয়ে খোচা মেরে দেখুন, ফুস ! হাওয়া !
বৃত্তান্ত – ২
বাবা লোকনাথ কোচিং সেন্টার
এখানে Class VII – X সমস্ত বিষয় গেরান্টিসহ যত্নসহকারে পড়ান হয়।
তাছাড়া এখানে আকার মাস্টার ও রঙ করার মিস্ত্রী পাওয়া যায়।
মোবাইল – ……………………………
বাবা ! লোকনাথের হাওয়াটাই বা কম কি? জয় বাবা লোকনাথ !
বৃত্তান্ত – ৩
এবার ভোটে জিতবে কে?
সি পিএম, আবার কে?
সি পিএম, আবার কে?
আরে না, না। এটা এখনকার না। তখনকার। সেই আমাদের ছোটবেলাকার।
তখনকার হাওয়া ছিল ওই দিকে।
তারপর হাওয়া ঘুরে গেছে। এল
পরিবর্তনের হাওয়া – বর্তন পুরা খালি কর দিয়া।।
তারপর এল হোক-কলরব, সেও নীরব হল।
এল আচ্ছে দিন-এর হাওয়া। ভাবলাম, আচ্ছা ! দিন ! দিল তো না,
গ্যাস দিচ্ছিল, তারও ভর্তুকি তুলে নিল।
উপসংহার –
সত্যি, পাবলিক এত হাওয়া খেতে ভালবাসে। খান, হাওয়া খান !
খেয়ে খেয়ে পেটফুলিয়ে যান ! দামটা আখেরে আপনাকেই দিতে হচ্ছে।
No comments:
Post a Comment