নামবদল
- চল, নামগুলো পাল্টে ফেলি। আমার নাম তুই, আর
তোর নাম আমি।
- আচ্ছা, ঠিক আছে। আমার প্রস্তাবটা তোর বেশ
পছন্দ হয়েছে। তো বলি, কিরে, আমি কেমন আছিস?
- তুই তো ভালই আছি। শুধু দুপুর থেকে তোর মাথার
মধ্যে কেমন যেন...
- সেকি? দুপুরে কি আমি রোদে বেরিয়েছিলি?
- ধুর! দুপুরে রোদ পাব কোথায়? বল, জ্যোৎস্না।
নাম পাল্টেছি, ভুলে গেলি?
- “গেলি” না। বলি, গেলাম। তোরও, থুড়ি, আমারও ভুল
হচ্ছে।
- উপরন্তু, দুপুরে রোদ হয় না, জ্যোৎস্না হয়।
রাতে জ্যোৎস্না হয় না, রোদ হয়।
- ওহো, নাম পাল্টাতে
হলে তো...
- হ্যাঁ, প্রথমেই দিনকে রাত করতে হবে আর রাতকে
দিন করতে হবে। তারপরেই সব সরল অংকের মত মিলে যাবে।
- ভাল হবে খারাপ। খারাপ হবে ভাল।
- সত্যি হবে মিথ্যা। মিথ্যা হবে সত্যি।
- মিথ্যাবাদী হবে সততার প্রতীক। ন্যায়ের কথা
বললেই শালা সন্ত্রাসবাদী।
- দেশের টাকা লুঠ করলে হবে প্রধানমন্ত্রী।
- দেশের মানুষের ভাল চাইলেই দেশদ্রোহী।
- বাহ! দারুন তো! শ্মশান হবে ফুলের বাগান।
জোচ্চুরি হবে পরিষেবা। বাংলা হবে বিশ্ব।
- কালো টাকা হবে শাদা। ভরাডুবি হবে ফয়দা। নাম
বদলের কায়দা।
- বাহ! দারুন ছন্দ মিলিয়ে বললাম তো! আমি কি কবি
হয়ে গেলাম? চল, আবার প্রথম থেকে শুরু করি, থুড়ি, শুরু কর।
No comments:
Post a Comment